শুক্রবার জেনেভায় শুরু হচ্ছে সিরীয় শান্তি আলোচনা

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৬, ১৫:১৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৫:২০

সুইজারল্যান্ডের জেনেভা শহরে শুক্রবার (২৯ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে সিরীয় শান্তি আলোচনা। জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি স্ট্যাফান ডি মিসতুরা।

সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি স্ট্যাফান ডি মিসতুরা

তিনি জানান, প্রাথমিকভাবে ছয় মাস আলোচনা চলবে। আলোচনার শুরুতেই যুদ্ধবিরতির প্রস্তাব করা হবে। এ বিষয়ে সম্মত হলে ধীরে ধীরে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে।

স্ট্যাফান ডি মিসতুরা বলেন, সোমবার এ আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে আমন্ত্রিত পক্ষগুলোর মতানৈক্যের কারণে সেটা পিছিয়ে গেছে।

তিনি জানান, বৈঠকে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা, একটি সংবিধান প্রণয়ন ও নতুন করে একটি নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্ব দেওয়া হবে।

আলোচনায় সিরিয়ার বিবদমান পক্ষগুলোর মধ্যে কারা কারা অংশ নেবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে সিরিয়ার ক্ষমতাসীন আসাদ সরকার ও রাশিয়া যদি বিমান হামলা বন্ধ না করে, তাহলে আলোচনায় না বসার হুমকি দিয়েছে বিরোধীরা।

বিরোধীদের এ হুমকির ফলে দেশটিতে ২০১১ সালের ১৫ মার্চ শুরু হওয়া দীর্ঘ গৃহযুদ্ধ বন্ধ হওয়ার যে আশা দেখা দিয়েছিল তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাঁচ বছরের এই গৃহযুদ্ধে নিহত হয়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ। আর গৃহহীন হয়েছেন প্রায় এক কোটি মানুষ।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম