বছরে ১৩৩ কোটি ডলারের খাবার অপচয় সৌদিতে!

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৬, ১৫:৫৮আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১১:১৬

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবে প্রতিবছর বিপুল পরিমাণ খাবারের অপচয় হয়। সাম্প্রতিক এক হিসাবে দেখা গেছে, দেশটিতে বছরে প্রায় ১৩৩ কোটি ডলার (১৩.৩ বিলিয়ন) সমমূল্যের খাবারের অপচয় হয়। সৌদি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৫০ বিলিয়ন রিয়াল। সম্প্রতি সৌদিভিত্তিক সংবাদপত্র আল রিয়াদ-এর এক প্রতিবেদনে এ বিষয়টি উঠে আসে।

বছরে ১৩৩ কোটি ডলারের খাবার অপচয় সৌদিতে!

সৌদি আরবের কৃষিমন্ত্রী আবদুল রাহমান আল-ফাদলি’র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সৌদি নাগরিকরা বছরে ৪৯ দশমিক ৮৩৩ বিলিয়ন রিয়াল খাবারের অপচয় করেন। এটা স্থানীয় কৃষি উৎপাদন এবং খাদ্য আমদানির ৩০ শতাংশ।

তিনি বলেন, সৌদি নাগরিকরা বছরে গড়ে প্রায় ২৫০ কেজি খাবার অপচয় করেন। খাদ্য অপচয়ের দিক থেকে বিশ্বে এটাই সর্বোচ্চ।

রিয়াদের একটি কর্মশালায় তিনি বলেন, বিশ্বে ৭৯ কোটি ৫০ লাখ ক্ষুধার্ত মানুষ রয়েছেন। আমরা যদি খাবারের অপচয় এক চতুর্থাংশও কমাতে পারি তাহলে সেটা ৮৭ কোটি মানুষের মুখে খাবার পৌঁছে দিতে পারে। এটা বিশ্ব থেকে ক্ষুধা নির্মূলেও সহায়ক হবে। খাবারের অপচয় কমাতে যথাযথ কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম