নতুন পাইপলাইনে ৩০ বছরের গ্যাস চুক্তিতে সম্মত রাশিয়া-চীন

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৭

একটি নতুন পাইপলাইনে চীনকে ৩০ বছর গ্যাস সরবরাহের একটি চুক্তিতে সম্মত হয়েছে রাশিয়া। এই চুক্তির আওতায় গ্যাসের মূল্য পরিশোধ করা হবে ইউরোতে। এই চুক্তির ফলে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই বেইজিং ও মস্কোর জ্বালানি সম্পর্ক জোরদার হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রাশিয়ার বৃহত্তম গ্যাস কোম্পানি গ্যাজপ্রম চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সিএনপিসিকে প্রতি বছর ১০ বিলিয়ন ঘন মিটার করে ৩০ বছর ধরে গ্যাস সরবরাহে এই চুক্তি স্বাক্ষর করেছে।  

মস্কো ও বেইজিং সূত্রের বরাতে রয়টার্স জানায়, এই গ্যাস পাইপলাইনে রাশিয়া সুদূর পূর্বাঞ্চলের সঙ্গে চীনের উত্তর-পূর্ব অঞ্চলকে সংযুক্ত করবে। এই পাইপলাইনটির কাজ সম্পন্ন হতে দুই থেকে তিন বছর লাগতে পারে।

বর্তমানে পাওয়ার অব সাইবেরিয়া পাইপলাইনের  গ্যাস সরবরাহ করছে রাশিয়া। ২০১৯ সালে সেখানে গ্যাস উত্তোলন শুরু হয়। পরে তা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (এলএনজি) রূপান্তর করে জাহাজে করে পাঠানো হয়। ২০২১ সালে ১৬.৫ বিলিয়ন ঘন মিটার গ্যাস বেইজিংকে সরবরাহ করেছে মস্কো।

ইউক্রেন উত্তেজনার মধ্যে বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক আয়োজনে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার বেইজিংয়ে দুই নেতার বহুল আলোচিত বৈঠকের পর যৌথ বিবৃতিতে পূর্ব ইউরোপে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে ন্যাটোর সম্প্রসারণ বন্ধের জোর আহ্বান জানানো হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম