মালয়েশিয়ায় চার মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২২, ২২:১০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২২:১০

মালয়েশিয়ায় করোনাভাইরাসে গত চার মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের ঘটনা ঘটেছে। শনিবার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজার ১১৭ জনের কোভিড শনাক্ত হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, কোভিডের অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের ফলে দেশটিতে সংক্রমণের এমন ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে।

কোভিড মহামারির শুরু থেকে মালয়েশিয়ায় এ পর্যন্ত ২৯ লাখ চার হাজার ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক নুর হিশাম আবদুল্লাহ বলেছেন, সংক্রমণ বাড়লেও টিকাদানের উচ্চ হারের ফলে গুরুতর অসুস্থতা অপেক্ষাকৃত কম দেখা গেছে।

শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্টে উচ্চ সংক্রমণের কারণে আগামী কয়েকটি দিন ও সপ্তাহে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে যারা পূর্ণ ডোজ টিকা নিয়েছেন এবং বুস্টার শটও নিয়েছেন তাদের অসুস্থতা অপেক্ষাকৃত কম গুরুতর হতে পারে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম