১৩ শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০২

ইন্দোনেশিয়ার একটি আবাসিক স্কুলে ১৩ শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। হেরি উইরাওয়ান নামের এই শিক্ষক স্কুলটির মালিক। তার হাতে ১১ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের ধর্ষণের শিকার হওয়ার ঘটনা গত বছর প্রকাশ হয়ে পড়ে। এতে হতবাক হয়ে যায় ইন্দোনেশিয়ার নাগরিকরা।

ধর্ম শিক্ষক ছিল হেরি উইরাওয়ান। ২০১৬ সাল থেকে তার ধর্ষণের শিকার হতে থাকে মেয়ে শিক্ষার্থীরা। এতে আট শিক্ষার্থী গর্ভবতী হয়ে পড়ে। এসব শিক্ষার্থী নয়টি সন্তানের জন্ম দেয়। প্রসিকিউটররা অভিযুক্ত শিক্ষকের মৃত্যুদণ্ডের আবেদন জানায়।

তবে মঙ্গলবার বানডং জেলা আদালতের বিচারকদের একটি বেঞ্চ ৩৬ বছরের হেরি উইরাওয়ানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। প্রসিকিউটররা রাসায়নিক প্রক্রিয়ায় তাকে নপুংসক করে দেওয়ার আবেদন জানালেও আদালত তা প্রত্যাখ্যান করে দেয়।

কয়েক বছর ধরে চলা এই নিপীড়নের খবর প্রকাশ্যে আসে গত বছরের মে মাসে। ওই সময় ধর্ষণের শিকার এক শিক্ষার্থীর বাবা-মা দেখতে পান তাদের সন্তান গর্ভবতী হয়ে পড়েছে। পরে আদালত জানতে পারে হেরি উইরাওয়ান ২০১৬ সাল থেকে শিক্ষার্থীদের যৌন নিপীড়ন করে আসছে। ওই সময়ে পশ্চিম জাভার বানডং শহরে একটি ইসলামিক আবাসিক স্কুল চালু করে ওই শিক্ষক।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রসিকিউটররা বলেছেন, উইরাওয়ান বৃত্তি এবং অন্যান্য প্রণোদনা দিয়ে দরিদ্র এলাকার তরুণ শিক্ষার্থীদের তার স্কুলে আকৃষ্ট করতেন। আদালত জানতে পারেন, পরিবার থেকে দূরে থাকায় সহজ শিকার ছিলেন মেয়ে শিক্ষার্থীরা। এছাড়া তারা নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারতো না। তাদের মোবাইল ফোন জব্দ করে নেওয়া হতো, আর বছরে একবার বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হতো।

প্রসিকিউটররা ওই শিক্ষকের মৃত্যুদণ্ডের কঠোর সাজার পাশাপাশি ধর্ষণের শিকার শিক্ষার্থীদের প্রত্যেককে ২১ হাজার ডলারের বেশি ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানায়। তবে ইন্দোনেশিয়ার সরকার প্রত্যেক ভিকটিমকে প্রায় ছয় হাজার ডলার করে ক্ষতিপূরণ দেবে।

সূত্র: বিবিসি

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম