গভীর কুয়ায় আটকা শিশু হায়দার, চলছে উদ্ধার তৎপরতা

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:০০

দুই দিনের বেশি সময় ধরে আফগানিস্তানের জাবুল প্রদেশের গভীর কুয়ায় আটকা পরেছে এক শিশু। এক ভিডিওতে দেখা গেছে, হায়াদার নামের শিশুটিকে কুয়া থেকে বের করে আনার তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারীদের পাশাপাশি স্থানীয়রাও।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানানো হয়েছে, আফগানিস্তানের জাবুল প্রদেশের প্রত্যন্ত এলাকায় গত মঙ্গলবার ওই গভীর কুয়ায় পরে যায় হায়দার। কিন্তু অনেক চেষ্টা করেও শিশুটিকে এখনও বের করা সম্ভব হয়নি।

তবে কুয়ার পাশেই একটি বিশাল গর্তের খনন কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল। স্থানীয় কর্তৃপক্ষের বিশ্বাস, তারা শিশুটির কাছাকাছি পৌঁছে গেছে। তবে মঙ্গলবার থেকে আটকে থাকার কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

শিশুটির সঙ্গে বাইরে থেকে কথা বলেছেন তার বাবা। জাবুলের তথ্য ও সংস্কৃতি বিভাগ বিবিসিকে জানিয়েছে, হায়দার দুর্গম এলাকার শোকাক গ্রামের রাস্তার পাশের একটি কুয়ায় পরে যায়। খবর পেয়ে মঙ্গলবার রাত থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ। ছেলেটি ৩৩ ফুট গভীরে আটকা পরেছে। কুয়ার প্রশস্ত ২৬ মিটার।

সূত্র: বিবিসি।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম