বিক্ষোভ দমনে রুশ ও চীনা অস্ত্র ব্যবহার করছে মিয়ানমার: জাতিসংঘ বিশেষজ্ঞ

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০০

জাতিসংঘের মিয়ানমার বিষয়ক মানবাধিকার বিশেষজ্ঞ বলেছেন, রাশিয়া ও চীনের দেওয়া নতুন যুদ্ধবিমান বেসামরিকদের বিরুদ্ধে ব্যবহার করছে সামরিক সরকার। মঙ্গলবার এক প্রতিবেদনে এই বিশেষজ্ঞ বলেছেন, চীন ও রাশিয়া ছাড়াও সার্বিয়া জান্তাকে অস্ত্র সরবরাহ করছে। তিনি নৃশংসতায় ব্যবহৃত অস্ত্রের যোগান বন্ধের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসম্যান টমাস অ্যান্ড্রিউ এই স্বতন্ত্র পদে দায়িত্ব পালন করছেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, বেসামরিকদের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করা হবে বলে জানত রাশিয়া, চীন ও সার্বিয়া।

এক বিবৃতিতে তিনি বলেছেন, বেসামরিক হত্যায় ব্যবহৃত অস্ত্রের সবরাহ চলমান থাকা উচিত নয়।

গত বছর ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারজুড়ে বিক্ষোভ ও বিশৃঙ্খলা শুরু হয়। বিক্ষোভ দমনে নিরাপত্তাবাহিনী মারনাস্ত্র ব্যবহার করে।

অ্যাক্টিভিস্টদের মতে, অন্তত দেড় হাজার বেসামরিক নিহত হয়েছেন এবং সেনাবাহিনী ও সশস্ত্র বিরোধিতাকারীদের সংঘাতে তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

জান্তা দাবি করেছে, তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে এবং জাতিসংঘের নিন্দা ও সমালোচনাকে হস্তক্ষেপ বলে বিরোধিতা করে আসছে।

এই বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনী এবং চীন, রাশিয়া ও সার্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানা যায়নি।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক