৮০ কিলোমিটার ভেসে গিয়েও বেঁচে গেছে ষাঁড়টি

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৭

আকস্মিক বন্যায় তীব্র স্রোতে ভেসে যায় ষাঁড়টি। এক সপ্তাহ পর প্রায় ৮০ কিলোমিটার দূরে অক্ষত অবস্থায় পাওয়া যায় সেটি। সেটি ফিরিয়ে দেওয়া হয়েছে মালিকের কাছে। বিস্ময় জাগানো এই ঘটনা ঘটেছে নিউ জিল্যান্ডের পশ্চিম উপকূলে।

পশু খামারি টনি পিকক জানান ১৮ মাস বয়সী ষাঁড়টি অন্য ৩৭টি গরুর সঙ্গে গত ১০ ফেব্রুয়ারি মারুইয়া নদীর তীরে ঘাষ খাচ্ছিল। ওই সময়ে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তিনি বলেন, ‘আমার খামারে দেখা সবচেয়ে বেশি বৃষ্টিপাত ছিল সেটা। ৬০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস ছিল কিন্তু পরদিন সকাল পর্যন্ত আমি প্রায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত দেখি।’

এতো বৃষ্টি দেখার সময় পিককের ছিল না। পানি বাড়তে থাকায় কিছু পশু রক্ষা করতে পারলেও ওই ষাঁড়টিসহ তার মোট তিনটি গরু স্রোতে ভেসে যায়।

এক সপ্তাহ পর পিকক কৃষি কোম্পানি অস্প্রি থেকে ফোন পান। তিনি বলেন, তারা আমাকে জানায় ওয়েস্টপোর্টের এক কৃষক আমার একটি ষাঁড় পেয়েছে আর আমাকে তার (কানে লাগানো) নম্বর দেয়।’ তিনি বলেন, ‘আমি তাকে ফোন করি। আর তিনি আমাকে জানান সকালে তিনি যখন নিজের গরু চরাচ্ছিলেন তখন একটি ঝোপের মধ্যে ষাঁড়টির ডাক শুনতে পান। এগিয়ে গেলে সেটি মাথা বের করে দেয়।’ ওই কৃষক পিকককে জানায় মনে হচ্ছিল ষাঁড়টির বিশ্রাম দরকার।

পিকক ধারণা করেন ষাঁড়টি মারুইয়া নদীর গতিপথে নানা দুর্গম পথ পাড়ি দিয়েও বেঁচে গেছে। দশ কিলোমিটার উঁচুতে থাকা মারুইয়া ঝর্ণা পার হয়ে বুলার নদী, ও’সুলিভান সেতুর নিচ দিয়ে পার হয়েছে। পাথুরে নদীতে ভাসতে ভাসতে অবশেষে এটি ঝোপে আটকে যায়।

ষাঁড়টিকে ট্রাকে করে ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন পিকক।

সূত্র: গার্ডিয়ান

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের