পাকিস্তানে পড়লো ক্ষেপণাস্ত্র, দুঃখ প্রকাশ ভারতের

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২২, ২১:০২আপডেট : ১১ মার্চ ২০২২, ২৩:৪৮

দুর্ঘটনাবশত ভারতের একটি ক্ষেপণাস্ত্র পড়েছে পাকিস্তান ভূখণ্ডে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারত। শুক্রবার (১১ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় ক্ষেপণাস্ত্র পাকিস্তানের সীমান্ত এলাকায় প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তান দাবি করেছে, তাদের আকাশ সীমানার ১০০ কিলোমিটারের বেশি উড়েছিল এটি। উচ্চতা ছিল ৪০ হাজার ফুট। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর মিয়া চান্নুর কাছে বিধ্বস্ত হয়। ক্ষেপণাস্ত্রটিতে ওয়ারহেড না থাকায় বিস্ফোরণ ঘটেনি বলে জানায় ইসলামাবাদ।

বৃহস্পতিবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রযুক্তিগত ত্রুটি বর্ণনা করে গভীর দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় গত ৯ মার্চ দুর্ঘটনাবশত ছোড়া হয় ক্ষেপণাস্ত্রটি। ভারত সরকার বিষয়টি গুরুতরভাবে নিয়েছে। এ ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনায় ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদও করেছে দেশটি।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক