অনাস্থা ভোটের মুখে ইমরান খান, পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২২, ২২:২৭আপডেট : ২০ মার্চ ২০২২, ২২:২৭

পাকিস্তানের পার্লামেন্টে শুক্রবার (২৫ মার্চ) প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট প্রস্তাব উত্থাপিত হবে। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার রবিবার এই ঘোষণা দিয়েছেন। এতে করে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

মার্চ মাসের শুরুতে বিরোধী দলগুলোর একটি জোট ইমরান খানের বিরুদ্ধে এই অনাস্থা ভোটের প্রস্তাব এনেছে। ক্ষমতাসীন দল থেকে এক ডজনের বেশি নেতা বেরিয়ে যাওয়ার পর জোটের দাবি প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন।

সংবিধান অনুসারে, প্রস্তাব পাওয়ার ১৪ দিনের মধ্যে পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার অধিবেশন ডাকতে বাধ্য। সোমবার এই ১৪ দিনের মেয়াদ শেষ হবে। কিন্তু স্পিকারের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২৩ মার্চ ইসলামাবাদে ওআইসি’র সম্মেলন আয়োজনের কারণে কয়েক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

জোটের ও বিক্ষুব্ধ  নেতাদের সমর্থন না পেলে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সংখ্যা গরিষ্ঠতা হারাতে পারে। নিম্নকক্ষে তাদের আসন ১৫৫টি। যা ক্ষমতায় থাকতে প্রয়োজনীয় ১৭২ আসনের চেয়ে কম।

বিরোধী রাজনৈতিকদের আসন প্রায় ১৬৩। অনাস্থা ভোটে পিটিআই ছেড়ে যাওয়া নেতারা তাদের সঙ্গে যোগ দিলে বিরোধিরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে।

ইমরান খানের বিরুদ্ধে অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে অব্যবস্থাপনার অভিযোগ এনেছে বিরোধীরা।

পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রী এখন পর্যন্ত পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করতে পারেননি।

রবিবার এক সমাবেশে দলত্যাগীদের ক্ষমতাসীন দলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফিরে আসুন। আমি আপনাদের ক্ষমা করে দেব। আমরা সবাই ভুল করি। একজন বাবা যেমন ছেলেকে ক্ষমা করেন।

/এএ/
সম্পর্কিত
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
৫১টি ক্ষত ও সিগারেটের ছ্যাঁকা, মায়ের প্রেমিকের নির্যাতনে দেড় বছরের শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম