দুর্নীতির সাজা খেটে বাড়ি ফিরলেন দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০২২, ১২:৩৯আপডেট : ২৪ মার্চ ২০২২, ১২:৩৯

দুর্নীতির দণ্ড ভোগের পর তিন মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই। প্রায় পাঁচ বছর কারাদণ্ড ভোগ করে বৃহস্পতিবার নিজ বাড়িতে ফেরেন তিনি।

ইম্পিচমেন্টের শিকার হয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার এক বছরের মাথায় ২০১৮ সালে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির দায়ে দণ্ডিত হন ৭০ বছর বয়সী পার্ক জিউন-হাই। দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পর ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া প্রথম প্রেসিডেন্ট তিনি।

বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় শহর ডেগুতে নিজ বাড়িতে পৌঁছান পার্ক জিউন-হাই। সেখানে সমবেত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে, দেশের জন্য এবং জনগণের জন্য কাজ করার চেষ্টা করেছি কিন্তু এখনও বহু স্বপ্ন অর্জন করা যায়নি।’ ‘কিন্তু সেই স্বপ্নগুলো অন্যদের কাজ’, এমন মন্তব্য করে নিজের রাজনীতিতে না ফেরার ইঙ্গিত দেন তিনি।

পার্ক জিউন-হাই বলেন, ‘আমি সেইসব প্রতিভাবান মানুষদের সমর্থন অব্যাহত রাখবো যারা আমার নিজের শহর ডেগু এবং দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারবে।’

সমবেত সমর্থকদের উদ্দেশে পার্ক জিউন-হাই বলেন, ‘আমার অনেক ত্রুটি আছে এবং আপনাদের হতাশ করেছি, তারপরেও এত মানুষ উষ্ণ অভ্যর্থনা জানাতে আসায় আমি গভীর কৃতজ্ঞ’।

২০১৮ সালে ১৮টি অভিযোগের মধ্যে ১৬টিতেই দোষী সাব্যস্ত হন পার্ক জিউন-হাই। এসবের বেশিরভাগই ছিল ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহার সংশ্লিষ্ট। আদালতের রায়ে বলা হয় ঘনিষ্ঠ বন্ধ চোই সুন-সিল এর সঙ্গে মিলে তিনি ইলেক্ট্রনিক্স জায়ান্ট স্যামসাং এবং রিটেইল চেইন লোত্তের মতো বহুজাতিক প্রতিষ্ঠানে চাপ দিয়ে চোই পরিচালিত একটি ফাউন্ডেশনে লাখ লাখ ডলার দিতে বাধ্য করেন। এছাড়াও ঘনিষ্ঠ বন্ধুর কাছে প্রেসিডেন্টের গোপনীয় নথি ফাঁস করে দেওয়ায় অভিযুক্ত হন পার্ক জিউন-হাই।

দুর্নীতির দায়ে ২২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে ক্ষমা করে দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। নববর্ষ উপলক্ষে প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা পান তিনি। দুর্বল স্বাস্থ্যের কারণে এই তালিকায় স্থান পান তিনি।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম