চীনে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২২, ১৫:২৬আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৫:২৬

চীনে বিধ্বস্ত বোয়িং ৭৩৭-৮০০ মডেলের যাত্রীবাহী বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, রবিবার (২৭ মার্চ) দেশটির পূর্বাঞ্চল থেকে এমইউ-৫৭৩৫ ফ্লাইটের দ্বিতীয় ব্ল্যাক বক্স পাওয়া গেছে। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

১৩২ জন যাত্রী নিয়ে গত সোমবার কুমিং থেকে গুয়াংঝোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর একই দিন বিমানটি গুয়াংজি প্রদেশে বিধ্বস্ত হয়। প্রথম রেকর্ডার উদ্ধার হয় বুধবার। তদন্তের জন্য রাজধানী বেইজিং-এ পাঠানো হয়েছে এটি। দুর্ঘটনার কারণ বের করতে কিছুদিন সময় লাগবে বলে জানা গেছে।

বিধ্বস্ত বিমানটিতে দুইটি ফ্লাইট রেকর্ডার ছিল। একটি যাত্রীদের তথ্য সংরক্ষণ করে অন্যটি ককপিট ভয়েস রেকর্ডার। দ্বিতীয় ফ্লাইট রেকর্ডার থেকে বিমানের গতি, উচ্চতাসহ গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। এদিকে দুর্ঘটনায় সব আরোহীর মৃত্যুর কথা জানিয়েছে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএসি। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট না হলেও বিস্তর তদন্তে কয়েক সপ্তাহ অথবা মাস লাগতে পারে।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম