বিরোধীদের নির্মূলের অঙ্গীকার মিয়ানমার জান্তার

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২২, ১৯:৫২আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৯:৫২

সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইরত দেশীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করার অঙ্গীকারের কথা জানিয়েছেন মিয়ানমার জান্তা প্রধান। রবিবার তিনি বলেছেন, সেনাবাহিনী তাদেরকে নির্মূল করবে। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

রবিবার সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত প্যারেডে বক্তব্য রাখেন সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। বক্তব্যে তিনি সংখ্যালঘু জাতিগোষ্ঠীগুলোকে সেনাবিরোধীদের সমর্থন না করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জান্তাবিরোধী মিলিশিয়াদের সঙ্গে আলোচনার বিষয়ও খারিজ করে দিয়েছেন।

গত বছর গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চি’র সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভ দমনে নিরাপত্তাবাহিনী মারণাস্ত্র ব্যবহার করে। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স নামে সংস্থার মতে, বিক্ষোভ দমনের নামে নিরাপত্তাবাহিনীর হাতে ১ হাজার ৭০০ জনের বেশি বেসামরিক নিহত হয়েছে।

শান্তিপূর্ণ বিক্ষোভে কঠোর দমন-পীড়নের কারণে জান্তাবিরোধীরা অস্ত্র হাতে তুলে নেয়। পিপল’স ডিফেন্স ফোর্স-এর অধীনে গড়ে ওঠে শতাধিক মিলিশিয়া গোষ্ঠী। দেশের বিভিন্ন অঞ্চলে আগে থেকে সক্রিয় জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে মিলিত হয়ে লড়াই করছে।

রাজধানী নেপিদোতে আয়োজিত সামরিক প্যারেডে মিন অং হ্লাইং জানান, তিনি সন্ত্রাসী গোষ্ঠী ও নির্দোষ মানুষের হত্যাকারীদের সমর্থকদের সঙ্গে আলোচনায় বসবেন না। এরা শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

তিনি বলেন, সেনাবাহিনী তাদের নির্মূল করবে। আমি উল্লেখ করতে চাই, বিশ্বের কোনও সরকার বা সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে না।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম