আফগানিস্তান ইস্যুতে আলোচনায় চীনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০২২, ২০:১৯আপডেট : ২৯ মার্চ ২০২২, ২০:২১

চীনের উদ্দেশে রওনা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। ‘আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের’ তৃতীয় বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার ইসলামাবাদ ছাড়েন তিনি।

রওনা দেওয়ার আগে এক ভিডিও বার্তায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনে অনুষ্ঠিত হতে যাওয়া ওই বৈঠকে এই অঞ্চলের সব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। তিনি বলেন, ‘আমরা আফগানিস্তানের শান্তির পরিবেশ এবং অর্থনৈতিক উন্নয়ন এবং সংযুক্তকারী প্রকল্প নিয়ে আলোচনা করবো।’

চীন সফরের সময় বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন শাহ মাহমুদ কোরেশি। চীন, রাশিয়া, ইরাকসহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই (আলোচনা) সম্মতি তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান সব দেশের সঙ্গেই ভালো সম্পর্ক চায়। আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতায় সমর্থনের মাধ্যমে এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান পূর্ণ সমর্থন দেওয়া হবে বলে জানানো হয় ওই বিবৃতিতে।

আগামী ৩১ মার্চ দেশে ফিরবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: ডন

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম