এবার পাকিস্তানের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২২, ১৩:৩৭আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৩:৩৭

এবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে বিরোধী দলের আইপ্রণেতারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির আগেই বিষয়টি সামনে এলো। এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ।

খবরে বলা হয়েছে আয়াজ সাদিক, খুরশিদ শাহ, পিপিপি’র নাভিদ কামার এবং জেইউআই-এফ’র শাহিদা আখতার আলীসহ বিরোধীদলগুলোর ১০০ জনের বেশি আইনপ্রণেতা অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন।

এ নিয়ে টুইটারে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারপার্সন বিলওয়াল ভুট্টো এবং আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী ইমরান খান এবং স্পিকারকে ট্যাগ করে একে আশ্চর্য ঘটনা উল্লেখ করেছেন।

এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিকে কেন্দ্র করে যেকোনও অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

ইসলামাবাদের উপ-কমিশনারের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, রেড জোন এলাকা বড় কন্টেইনার এবং কাঁটাতার দিয়ে সিল করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

সূত্র: জিও নিউজ

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম