প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান ইমরান খানের

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২২, ১৪:৪১আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৪:৪১

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইমরান নিজেই প্রেসিডেন্টকে এমন পরামর্শ দেওয়ার কথা জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

এর আগে ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক আখ্যায়িত করে প্রস্তাবটি বাতিল করে দেন ডেপুটি স্পিকার কাসিম সুরি। এরপরই জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান। দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, অনাস্থা প্রস্তাব বাতিলের মধ্য দিয়ে বিদেশি চক্রান্তে সরকার বদলের চেষ্টা নস্যাৎ করে দিয়েছেন ডেপুটি স্পিকার।

ডনের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিলে দেশটিতে নতুন নির্বাচন হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফারুখ হাবিব বলেন, ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবারের ভাষণে ইমরান বলেছেন, জাতির সঙ্গে বিদ্রোহ করা হয়েছে। জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে ক্ষমতায় দেখতে চায়। কোনও দুর্নীতিবাজ শক্তি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না। পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম