ইমরান খানের অনুরোধে পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২২, ১৪:৫৮আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০৭:৫৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সুপারিশে রবিবার দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাহবাজ গিল প্রেসিডেন্ট কর্তৃক পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

রবিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান খান নিজেই জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট আরিফ আলভিকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

এর আগে ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক আখ্যায়িত করে প্রস্তাবটি বাতিল করে দেন ডেপুটি স্পিকার কাসিম সুরি। এরপরই জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান। দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, অনাস্থা প্রস্তাব বাতিলের মধ্য দিয়ে বিদেশি চক্রান্তে সরকার বদলের চেষ্টা নস্যাৎ করে দিয়েছেন ডেপুটি স্পিকার।

নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেওয়ায় নতুন নির্বাচন হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফারুখ হাবিব জানিয়েছেন, ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবারের ভাষণে ইমরান বলেছেন, জাতির সঙ্গে বিদ্রোহ করা হয়েছে। জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে ক্ষমতায় দেখতে চায়। কোনও দুর্নীতিবাজ শক্তি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না। পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম