প্রধানমন্ত্রীর পদে আপাতত বহাল থাকছেন ইমরান খান

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০২২, ১১:১২আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১২:১৯

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে বহাল থাকছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। রবিবার মধ্যরাতের পর জারি করা বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট দফতর।

উল্লেখ করা হয়েছে, ‘ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের সংবিধানের ২২৪-এ (৪) অনুচ্ছেদের অধীনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান আহমেদ খান নিয়াজি প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন’। সুতরাং তিনি আগামী ১৫ দিনের জন্য প্রধানমন্ত্রী থাকতে পারবেন বলে জানা গেছে। 

টুইটারে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী এক ঘোষণায় জানিয়েছেন, ইমরান খান আপাতত প্রধানমন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করবেন। তবে পার্লামেন্ট ভেঙে দেওয়ায় এখন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কীভাবে নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট করা হয়নি। 

আগের দিন রবিবার দিনভর নাটকীয়তা দেখা যায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে। দিনের শুরুতেই জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ভোটকে অসাংবিধানিক অ্যাখা দিয়ে খারিজ করে দেন ডেপুটি স্পিকার। পরবর্তীতে ইমরান খানের অনুরোধে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট কর্তৃক পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে আজ সোমবার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলো আদালতের আদেশের আওতায় আসবে।

সূত্র: জিও নিউজ।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম