লেবানন দেউলিয়া হয়ে গেছে: উপ-প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ এপ্রিল ২০২২, ০৫:০৮আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৭:২৬

রাষ্ট্র হিসেবে লেবানন দেউলিয়া হয়ে গেছে। সোমবার দেশটির উপ-প্রধানমন্ত্রী সাদেহ আল-সামি এ কথা বলেছেন। স্থানীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, লেবানন রাষ্ট্র দেউলিয়া হয়ে গেছে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকও দেউলিয়া হয়েছে। আমরা এখন জনগণের ক্ষতির মাত্রা কমাতে চাই।

উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, লোকসানের পরিমাণ রাষ্ট্র, কেন্দ্রীয় ব্যাংক ও আমানতকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তবে এ বণ্টন কত শতাংশ হারে হবে তা নির্ধারণ করা হয়নি।

আল-সামি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ‘উপেক্ষা করার মতো নয়’। তাই ব্যাংক থেকে অর্থ উত্তোলনের ব্যবস্থা সবার জন্য অবারিত থাকতে পারে না।

২০১৯ সালের নভেম্বর থেকেই ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে লেবানন। যার মধ্যে ছিল মুদ্রার চরম অবমূল্যায়ন এবং জ্বালানি ও চিকিৎসা ঘাটতি।

লেবাননের মুদ্রা প্রায় ৯০ শতাংশ দাম হারিয়েছে। যার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ বেঁচে থাকার মতো খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো প্রয়োজন পূরণ করতে পারছিল না।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে লেবাননে বৈদেশিক মুদ্রায় নগদ উত্তোলন কঠোরভাবে সীমিত করা হয়েছে।

/এমএস/
সম্পর্কিত
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
নেতানিয়াহুকে কি আসলেই ‘উন্মাদ’ বলেছেন ট্রাম্প
হামলা বন্ধে হিজবুল্লাহর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম