ক্ষমতাসীন জোট ছাড়লেন শ্রীলঙ্কার ৪০ জনের বেশি আইনপ্রণেতা

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০২২, ১৫:০৫আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৫:০৫

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের জোট সরকার ছেড়ে বেরিয়ে গেছেন ৪০ জনেরও বেশি আইনপ্রণেতা। রাজাপাকসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা পদুজেনা পেরামুনা (এসএলপিপি) জোট সংশ্লিষ্ট দলের আইনপ্রণেতারা জানিয়েছেন তারা এখন স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধিত্ব করবেন।

অর্থনৈতিক ও বৈদেশিক মুদ্রা সংকটের কারণে ভয়াবহ লোডশেডিং এবং বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এর জেরে দেশটিতে শুরু হয়েছে বিপুল বিক্ষোভ। দাবি উঠেছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের।

ক্ষমতাসীন জোট ছেড়ে আইনপ্রণেতারা বেরিয়ে যাওয়ার প্রভাব এই মুহূর্তে কী হতে পারে তা এখনও স্পষ্ট নয়। এসব আইনপ্রণেতারা জানিয়েছেন তারা সরকারের সঙ্গে দূরত্ব বজায় রাখবেন কিন্তু বিরোধীদের সঙ্গে যোগ দেবেন না। তবে ধারণা করা হচ্ছে এতে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব প্রশ্নের মুখে পড়তে পারে।

এর আগে রাজাপাকসের মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেছেন। তবে প্রেসিডেন্ট এবং তার ভাই, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। তারা বিরোধী দলগুলোকে সরকারে যোগ দিয়ে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন।

তবে বিরোধীরা সেই প্রস্তাবে সাড়া না দিয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন।

মঙ্গলবার নতুন নিয়োগ পাওয়া অর্থমন্ত্রীও পদ গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট রাজাপাকসের ঘনিষ্ঠ মিত্র আলি সাবরে বলেছেন তিনি তার পার্লামেন্টের আসন ছেড়ে দিতে চান।

মঙ্গলবারও শ্রীলঙ্কার বড় শহরগুলোতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম