৯০ দিনের মধ্যে পাকিস্তানে নির্বাচন সম্ভব নয়: ইসিপি

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২২, ২১:১৫আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ২১:১৮

৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)। বৃহস্পতিবার নির্বাচনি সংস্থা জানিয়েছে, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ এবং নির্বাচনের অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করতে কমপক্ষে চার মাস সময় লাগবে।

এর আগে বুধবার নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য প্রস্তাব দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আলভি। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব খারিজ এবং পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরপরই আগাম নির্বাচনের বিষয়টি সামনে এসেছে।

এদিকে বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতি বান্দিয়াল বলেন, এটি স্পষ্ট যে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়া জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরির গত ৩ এপ্রিলের রায়ে ভুল ছিল। ডেপুটি স্পিকার সুরি খারিজ করে দিলেও তাতে তার কোনও স্বাক্ষর ছিল না। তাতে জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের স্বাক্ষর ছিল।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক