শেষ বল পর্যন্ত লড়বো: ইমরান খান

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০২২, ০৯:০৯আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০৯:১৫

পাকিস্তানে ক্রমবর্ধমান রাজনৈতিক সংকট নিয়ে জাতির উদ্দেশে ভাষণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। সুপ্রিম কোর্টে ইমরান খানের বিরুদ্ধে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব খারিজের আদেশ এবং পার্লামেন্টে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের পর টুইট বার্তায় তিনি বলেন, দেশের জন্য শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাবো।

বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী ইমরান টুইটে লিখেন, ‘আমি মন্ত্রিসভার বৈঠক ডেকেছি। সেইসঙ্গে সংসদীয় দলেরও বৈঠক ডেকেছি। আজ সন্ধ্যা (শুক্রবার) জাতির উদ্দেশে ভাষণ দেবো। আমার বার্তা হলো, আমি সব সময়ই পাকিস্তানের হয়ে শেষ বল পর্যন্ত লড়াই করে যাবো’।

ইমরান খানের টুইট

বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত প্রেসিডেন্ট ড. আরিফ আলভির পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে বেআইনি এবং ইমরান খানকে প্রধানমন্ত্রী পদে এবং মন্ত্রিসভাকে পুনর্বহালের রায় দেন। আদেশে পাকিস্তানের মন্ত্রিসভাকে পুনর্বহাল এবং শনিবার (৯ এপ্রিল) পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। পাঁচ দিন শুনানির পর প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দিয়েছেন। রায়ে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল বলেন, জাতীয় স্বার্থ এবং বাস্তব সম্ভাবনা দেখেই আদালত এগিয়ে এসেছেন। পার্লামেন্ট ভেঙে দিতে প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়ার অধিকার নেই প্রধানমন্ত্রীর। এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

পাকিস্তানের সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার আগে প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, শীর্ষ আদালতের যেকোনও সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত তিনি। 'আমরা সুপ্রিম কোর্টের যেকোনও সিদ্ধান্ত মেনে নেবো। পিটিআই নির্বাচনের জন্য প্রস্তুত এবং আমরা কোনও বিদেশি ষড়যন্ত্র সফল হতে দিবো না’।

বৃহস্পতিবার পাকিস্তানের সর্বোচ্চ আদালত দেওয়ার রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন বিরোধী দলগুলো। আর সরকার দলের প্রতিনিধিরা আদালতের এমন আদেশে অসন্তোষ জানিয়েছে। এই রায়কে দুর্ভাগ্যজনক অ্যাখা দিয়ে দেশকে আরও রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন ইমরান খানের সমর্থকরা।

সূত্র: ডন, জিও নিউজ।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম