প্রধানমন্ত্রী কার্যালয় ত্যাগ করেছেন ইমরান খান

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০২২, ০৩:০১আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৩:০৯

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কয়সারের পদত্যাগের পর প্রধানমন্ত্রী কার্যালয় ত্যাগ করেছেন ইমরান খান। দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে। 

শনিবার দিনভর নানা নাটকীয়তার পর রাতে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। আর এর মধ্য দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে বিদায় ঘণ্টা বাজে ইমরান খানের। তিনিই এখন পাকিস্তানের ইতিহাসে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়া প্রথম প্রধানমন্ত্রী।

আসাদ কায়সার জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করে পিএমএল-এন-এর আয়াজ সাদিকের হাতে দায়িত্ব হস্তান্তর করার পর, এটা স্পষ্ট হয় যে ইমরান খান অনাস্থা প্রস্তাবের ভোটে হারবেন। আর হারলেই পিটিআই নেতা ইমরান খানকে প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়তে হবে।

পিটিআইয়ের সিনেটর ফয়সাল জাভেদ খান এক টুইট বার্তায় জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী ইমরান খানকে সরকারি বাসভবন থেকে তিনি বিদায় জানিয়েছেন। টুইটে তিনি লেখেন ‘এইমাত্র ইমরান খানকে প্রধানমন্ত্রীর হাউস থেকে বিদায় দেখেছি। তিনি সদয়ভাবে বেরিয়ে গেলেন এবং মাথা নত করলেন না। তিনি পুরো জাতিকে উত্তোলন করেছেন।’

সিনেটর আরও জানান, তার মতো একজন নেতা পেয়ে তিনি পাকিস্তানি হিসেবে গর্বিত এবং তার মতো নেতা পেয়ে ধন্য বোধ করছেন।

পিটিআই নেতা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বানিগালায় তার বাসভবনের উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন...

অনাস্থা ভোটে হারলেন ইমরান

 

/আইএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম