বিরোধীদের ওপর আমরা প্রতিশোধ নেবো না: শাহবাজ শরিফ

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০২২, ০৫:৪৭আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৫:৪৭

প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর তার দল পিটিআই এর ওপর প্রতিশোধ পরায়ন হবেন না বলে জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এর সভাপতি শাহবাজ শরিফ। শনিবার গভীর রাতে তিনি বলেন, বিরোধী দলীয় জোট ক্ষমতায় গেলেও তাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না।

ইমরান খানের পদত্যাগের পর জাতীয় পরিষদে তিনি বলেন, ‘তাদের ত্যাগের জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। সংবিধান ও আইনের ভিত্তিতে পাকিস্তান নিজ অস্তিত্বে ফিরে আসবে। আমাদের জোট দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে বলে আশা করছি।’

শাহবাজ বলেন,  ‘ইমরানের সময় পাকিস্তানে প্রথমবারের মতো দেশের কন্যা ও বোনদের কারাগারে পাঠানো হয়েছে। সময় হলে আমরা বিস্তারিত কথা বলবো। তবে আমরা জাতির ক্ষত সারাতে চাই। আমরা কখনও নিরপরাধ লোকদের জেলে পাঠাবো না এবং প্রতিশোধও নেবো না।’

ঐতিহাসিক অধিবেশনে সভাপতিত্ব করার জন্য সাদিককে ধন্যবাদ জানিয়ে পিএমএল নেতা বলেন, ‘আমি বিলাওয়াল বা মাওলানা ফজলুর রহমান বিষয়ে হস্তক্ষেপ করবো না। আইন বহাল থাকবে এবং আমরা বিচার বিভাগকে সম্মান করবো।’

আরও পড়ুন…

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শেষ নির্দেশ কী?

অনাস্থা ভোটে হারলেন ইমরান

/আইএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম