পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে সোমবার ভোট

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০২২, ১৩:১৩আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৩:১৯

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আগামী সোমবার নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। শনিবার মধ্যরাতে ইমরান খানের সরকার অপসারণের পরপরই নতুন সরকার নির্ধারণে তৎপরতা শুরু হয়ে গেছে। বিষয়টি জানিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার আয়াজ সাদিক। রবিবার এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আগামীকাল সোমবার পাকিস্তানের স্থানীয় সময় দুপুর ২টার দিকে পার্লামেন্টে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী। আয়াজ সাদিক বলেন, প্রার্থীদের রবিবার দুপুর ২টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। এরপর হবে যাচাই বাছাই।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির নতুন প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন, এ নিয়ে জনমনে আগ্রহের কমতি নেই। ধারণা করা হচ্ছে, পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) পার্টির প্রধান শাহবাজ শরিফ। পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ প্রধান বিরোধী দলের প্রধান। ইমরান খানের নেতৃত্বাধীন সরকার পতনে সামনে থেকে ভূমিকা রাখেন শাহবাজ। আর্থিক দুরবস্থা ও ভুল পররাষ্ট্রনীতির অভিযোগে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল জোটের দলগুলোই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতেও ইমরান খানের সম্ভাব্য উত্তরসূরি হতে চলছেন মুসলিম লীগের এই নেতা।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম