পাকিস্তানের শহরে শহরে ইমরান সমর্থকদের বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২২, ০৪:২২আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৪:২২

অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে তার সমর্থকেরা। রবিবার রাতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের কর্মীরা বেশ কয়েকটি শহরের রাস্তায় বিক্ষোভ করেছে।

অন্যান্য শহরের পাশাপাশি করাচি, পেশোয়ার, মালাকান্দ, মুলতান, খানেওয়াল, খাইবার, জাং, কোয়েটা, ওকারা, ইসলামাবাদ, লাহোর এবং অ্যাবোটাবাদে বিক্ষোভ হয়েছে। এছাড়া বাজাউর, লোয়ের দির, সাংলা, কোহিস্তান, মানেসরা, সোয়াত, গুজরাট, ফয়সালাবাদ, নওশেরা, ডেরা গাজি খান এবং মান্দি বাহাউদ্দিনেও বিক্ষোভ হয়েছে।

এর আগে দিনের বেলা ইমরান খান এক টুইট বার্তায় রবিবার ‘সরকার পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের’ বিরুদ্ধে ‘স্বাধীনতা সংগ্রাম’ শুরুর দিন পালনের আহ্বান জানান। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘সব সময় জনগণই তাদের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করেছে।’

পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরীও ইশার নামাজের পর বিক্ষোভে নামার আহ্বান জানান। ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি বলেন, দেশের ‘রাজনীতি ও সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতার’ বিরুদ্ধে বড় আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ইমরান খান।

পরে বিভিন্ন শহরে বিক্ষোভের সময়সূচি প্রকাশ করে দলটি। রাত সাড়ে নয়টা থেকে এসব বিক্ষোভ শুরু হয়।

রাজধানী ইসলামাবাদে জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ শুরু হয়। পিটিআই সমর্থকেরা জড়ো হয়ে পতাকা নাড়িয়ে, স্লোগান দিয়ে ইমরানের পক্ষে সমর্থন ব্যক্ত করেন। মিছিলের কারণে শ্রীনগর মহাসড়কের রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়ে বিশাল ট্রাফিক জ্যাম তৈরি হয়।

রাওয়ালপিন্ডির রাস্তায় বেরিয়ে আসেন ইমরান সমর্থকেরা। সেখানে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী মুসলিম লিগ প্রধান শেখ রশিদ। বিরোধী জোটের প্রধানমন্ত্রী প্রার্থী হওয়া শাহবাজ শরিফের ব্যাপক সমালোচনা করেন শেখ রশিদ।

সূত্র: ডন

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম