পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর শপথ আয়োজনের প্রস্তুতি চলছে: জিও নিউজ

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২২, ১৬:৪৮আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৬:৪৮

পার্লামেন্টে ভোটাভুটিতে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তার শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, প্রেসিডেন্টের বাসভবনে সোমবারই শপথ অনুষ্ঠান হতে পারে।

নতুন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন প্রেসিডেন্ট আরিফ আলভি। বর্তমানে প্রেসিডেন্টের বাসভবনে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হতে যাচ্ছে। পার্লামেন্ট সদস্যদের ভোটে নির্বাচিত হবেন নতুন প্রধানমন্ত্রী। এই পদে ইতোমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন বিরোধী নেতা শাহবাজ শরিফ এবং ইমরান খানের দল পিটিআই এর সিনিয়র নেতা শাহ মেহমুদ কোরেশি।

ভোটাভুটি শুরুর আগে পাকিস্তানের পার্লামেন্ট থেকে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সদস্যরা। সোমবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটাভুটির কয়েক মিনিট আগে এই সিদ্ধান্তের কথা জানায় দলটি। সোমবার বিকালে পার্লামেন্ট ভবনে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সভাপতিত্বে দলের সংসদীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম