অধিবেশন বয়কট পিটিআই’র, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথে শাহবাজ

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২২, ১৭:৩৩আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৮:০২

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যরা ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে সোমবার ওয়াক আউট করেছেন। দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন বয়কট করছেন তারা। এর ফলে বিরোধী দলগুলোর প্রার্থী শাহবাজ শরিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন। পাকিস্তানের সংবাদমাধ্যমের ডনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে পিটিআই এর প্রধানমন্ত্রী প্রার্থী শাহ মাহমুদ কোরেশি ঘোষণা দেন তার দলের সদস্যরা ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে গণপদত্যাগ করবেন।

সোমবার বিকেলে ডেপুটি স্পিকার কাসিম সুরির সভাপতিত্বে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পর গত ৩ এপ্রিল অনাস্থা ভোট বাতিলের বিতর্কিত রুলিং নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন ডেপুটি স্পিকার।

কাসিম সুরি বলেন, ‘আদালত ওই রুলিংকে অসাংবিধানিক ঘোষণা করেছে... আমরা সবাই আদালতের প্রতি সম্মান দেখাতে বাধ্য। কিন্তু আমি আপনাদের আমার রুলিংয়ের নেপথ্যের কারণ জানাতে চাই।’ তিনি দাবি করেন দায়িত্বশীল পাকিস্তানি এবং ন্যাশনাল অ্যাসেম্বলির দায়িত্বশীল ডেপুটি স্পিকার হিসেবে তিনি ওই রুলিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

পরে তিনি একটি সরকারি নথির দিকে দিকে ইঙ্গিত করে জানান, ইমরান খানের সরকার উৎখাতে বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ হচ্ছে এই নথি। তিনি নথিটি পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের কাছে পাঠানোর ঘোষণা দেন।

অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো সোমবার পার্লামেন্টে উপস্থিত হন ইমরান খান। নিজ দলের পার্লামেন্টারি কমিটির বৈঠকের নেতৃত্ব দেন তিনি।

সূত্র: ডন

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক