শাহবাজের শপথের আগে ‘অসুস্থ বোধ’ করছেন পাকিস্তানের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২২, ২১:৩৩আপডেট : ১১ এপ্রিল ২০২২, ২২:৪১

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফের শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে ‘অসুস্থ বোধ’ করার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। সোমবার প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্টে এই কথা জানানো হয়েছে। জিও নিউজের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট কার্যালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট ড. আরিফ আলভি অসুস্থ বোধ করার কথা জানিয়েছেন। চিকিৎসকরা তাকে পরীক্ষা করেছেন এবং কয়েক দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

সূত্রের বরাতে জিও নিউজ জানায়, পিটিআই ও ইমরান খানের সমর্থক প্রেসিডেন্ট আরিফ আলভি অনুপস্থিত থাকলে সিনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জরানি নতুন প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করাবেন।

সোমবার পিটিআই প্রার্থী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় শাহবাজ ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পিটিআই থেকে নির্বাচিত আইনপ্রণেতারা ভোট বয়কট করার কারণে কুরেশি কোনও ভোট পাননি।

জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) আয়াজ সাদিকের চেয়ারম্যানশিপে এই ভোট অনুষ্ঠিত হয়। পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার দুই দিনের মাথায় এই ভোটাভুটি অনুষ্ঠিত হলো।

পাকিস্তান মুসিলম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা খাজা সাদ রফিক জিও নিউজকে জানান, দেশটির স্থানীয় সময় সোমবার রাত ৯টায় শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম