ঈদের পর পাকিস্তানে ফিরবেন নওয়াজ শরিফ: জাভেদ লতিফ

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০২২, ১৩:৪৩আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৩:৪৮

পাকিস্তানে ফিরছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সুপ্রিমো নওয়াজ শরিফ। আশা করা হচ্ছে, আসন্ন ঈদুল ফিতরের পরই দেশে ফিরবেন তিনি। সোমবার পিএমএল-এন-এর সিনিয়র নেতা মিয়া জাভেদ লতিফ এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

জিও নিউজের অনুষ্ঠান আপস কি বাত-এ আলোচনাকালে জাভেদ লতিফ বলেন, ঈদের পর নওয়াজ শরিফ পাকিস্তানে ফিরে আসবেন। কারণ বর্তমানে দেশে কোনও মহামারি নেই।

জাভেদ লতিফ বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করবেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাভোগের সময় অসুস্থ হয়ে পড়ায় আদালতের অনুমতি নিয়ে ২০১৯ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তিন বার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নওয়াজ শরিফ। তার আইনজীবিদের দেওয়া তথ্য অনুযায়ী, তাকে পাকিস্তানে ফিরতে আট সপ্তাহ সময় বেঁধে দেওয়া হলেও স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি ফিরতে ব্যর্থ হন।

২০১৭ সালে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করেন নওয়াজ। ২০১৮ সালে আল আজিজিয়া স্টিল মিলস দুর্নীতির মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেন দেশটির অ্যাকাউন্টেবিলিটি কোর্ট। পরে ২০১৯ সালে লাহোর হাইকোর্ট সাজা স্থগিত করে তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম