পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ রাখার আশ্বাস চীনের

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০২২, ১৬:৩৪আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৮:১০

পাকিস্তানে রাজনৈতিক পরিবর্তন ইসলামাবাদ ও বেইজিংয়ের সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এই আশ্বাস দিয়েছেন বলে খবর দিয়েছে রেডিও পাকিস্তান।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ঝাও লিজিয়ান বলেন, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ অব্যাহত রাখবে চীন। তিনি বলেন, ‘আমরা আশা করি পাকিস্তানের সব অংশ ঐক্যবদ্ধ থাকবে এবং যৌথভাবে সামগ্রিক জাতীয় স্থিতিশীলতা ও উন্নয়ন রক্ষা করবে।’

একদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অভিষেক ভাষণে শাহবাজ শরিফ বলেন, কঠিন পরিস্থিতিতেও পাকিস্তানের সহযোগী থেকেছে চীন। তিনি বলেন, ‘চীন ও পাকিস্তানের বন্ধুত্ব কেউ কেড়ে নিতে পারবে না।’ এই সম্পর্কে দীর্ঘস্থায়ী বলেও উল্লেখ করেন তিনি।

শাহবাজ শরিফ আরও উল্লেখ করেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্প সামনে এগিয়ে যাবে। তার প্রধানমন্ত্রিত্বের মেয়াদে সিপিইসি প্রকল্প এগিয়ে যাবে আরও দ্রুতগতিতে।

সূত্র: জিও নিউজ

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম