পাকিস্তানে সাপ্তাহিক ছুটি কমালেন নতুন প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০২২, ১৭:০৬আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৮:০৪

পাকিস্তানের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার সদ্য ঘোষিত রিলিফ প্যাকেজ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১২ এপ্রিল) এই নির্দেশ দিয়েছেন তিনি। একদিন আগে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্যাকেজ ঘোষণা করেন শাহবাজ।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী দুই দিনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছেন। এর বদলে সরকারি কার্যালয়গুলো এখন সপ্তাহে ছয় দিন খোলা থাকবে। এছাড়া অফিস সময়সূচি বদলে সকাল আটটা করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রমজান মাসে স্বল্প মূল্যে মানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। রমজানে বাজার কঠোরভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই জনগণের জন্য বেশ কিছু প্রণোদনা ঘোষণা করেন তিনি। সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ২৫ হাজার রুপিতে উন্নীত করার ঘোষণা দেন তিনি। অবসরপ্রাপ্ত সরকারি এবং সামরিক কর্মচারীদের পেনশন ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন। তরুণদের জন্য ল্যাপটপ এবং প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সকাল সকাল কার্যালয়ে উপস্থিত হন শাহবাজ শরিফ। সেই সময়ে অফিসে পৌঁছাতে না পারা কর্মচারী এবং কর্মকর্তাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।

শপথ গ্রহণের একদিন পরই পরিবার সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে উঠেছেন শাহবাজ শরিফ।

সূত্র: জিও নিউজ

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম