অনলাইনে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা, গ্রেফতার ১২

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০২২, ১৬:২৯আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৭:২৭

পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অনলাইনে প্রচারণা চালানোয় সন্দেহভাজন হিসেবে ১২ জনকে গ্রেফতার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা নিয়ে এসব প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে প্রচার শুরু হয়। ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের হাজার হাজার সমর্থক টুইট বার্তায় ক্ষমতাচ্যুতির নিন্দা জানান। শাহবাজ শরিফের সরকারকে ‘আমদানি করা সরকার’ আখ্যা দিয়ে তাদের মেনে না নেওয়ার ডাক দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশনায় ‘ক্ষতিকর প্রচারণায়’ জড়িতদের বিরুদ্ধে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এই অভিযানে প্রথমে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। পরে এফআইএ’র সন্ত্রাসবাদবিরোধী শাখা আরও সাত সন্দেহভাজনকে গ্রেফতার করে।

এসব সন্দেহভাজনের বিরুদ্ধে মোট নয়টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ইসলামাবাদ থেকে প্রতিদিনই সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করা হচ্ছে।

সেনাবাহিনীবিরোধী প্রচারণার ‘মাস্টারমাইন্ড’ এবং তার নেটওয়ার্কের ছয় সদস্যকে লাহোরের সাবজাবাজার এলাকা থেকে প্রথমে গ্রেফতার করা হয়। এই নেটওয়ার্কের অধীনে ২১ হাজার টুইটার অ্যাকাউন্ট রয়েছে বলে জানা গেছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম