উপহারের নেকলেস বিক্রির অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০২২, ১৭:৫৪আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৮:০৪

উপহার পাওয়া একটি দামী নেকলেস বিক্রি করে দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাকিস্তানের শীর্ষ তদন্ত সংস্থা। প্রধানমন্ত্রী থাকার সময়ে উপহার পাওয়া নেকলেসটি ১৮ কোটি রুপিতে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এই খবর জানিয়েছে।

আইন অনুযায়ী, রাষ্ট্রীয় কর্মকর্তারা কোনও অতিথির কাছ থেকে উপহার পেলে সেগুলো তোষাখানায় জমা করতে হয়। উপহার কিংবা তার অর্থমূল্যের অর্ধেক তোষাখানায় জমা দিতে ব্যর্থ হলে তা বেআইনি কাজ বিবেচনা করা যাবে।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, উপহার হিসেবে পাওয়া নেকলেসটি তোষাখানায় জমা দেওয়ার বদলে ইমরান খান তার সাবেক বিশেষ সহকারি জুলফিকার বুখারিকে দেন। তিনি সেটি নিয়ে লাহোরের একটি জুয়েলারি দোকানে ১৮ কোটি রুপিতে বিক্রি করেন।

ওই ঘটনায় ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। সরকারি উপহার ব্যক্তিগত সংগ্রহে রাখতে হলে এর মূল্যের অর্ধেক তোষাখানায় জমা দিতে হয়। তবে গত সপ্তাহে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়া ইমরান খান নেকলেস বিক্রির অর্থের সামান্য কিছু অংশ তোষাখানায় জমা দেন বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের