বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০২২, ১৯:২৮আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৯:২৮

সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীদের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বুধবার এই প্রস্তাব দিয়েছেন তিনি। এদিকে অর্থনৈতিক সংকট নিয়ে প্রবল চাপের মুখে থাকা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনার হুমকি দিয়েছে বিরোধীরা।

১৯৪৮ সালে যুক্তরাজ্যের স্বাধীনতা পাওয়ার পর থেকে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রা সংকটে জ্বালানি ও ওষুধ সংকট দেখা দিয়েছে। প্রতিদিন অন্তত আধাবেলা করে লোডশেডিং হচ্ছে।

সংকটের প্রতিবাদে শ্রীলঙ্কার লাখ লাখ মানুষ বিক্ষোভ করছেন। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবং তার বড় ভাই ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বাণিজ্যিক রাজধানী কলম্বোয় অনেকেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

কলম্বোর বিক্ষোভের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে গলে ফেস গ্রিন নামে একটি চত্বর। সেই স্থানের বিক্ষোভকারীদের প্রতি ইঙ্গিত করে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গলে ফেস গ্রিনের বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছেন প্রধানমন্ত্রী।’

ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশ বর্তমানে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তা নিরসনে বিক্ষোভকারীরা যদি তাদের প্রস্তাব নিয়ে আলোচনায় প্রস্তুত থাকে তাহলে প্রধানমন্ত্রী তাদের প্রতিনিধিদের আলোচনায় আমন্ত্রণ জানাতে প্রস্তুত রয়েছেন।’

বিগত বেশ কিছুদিন ধরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে আসছেন বিক্ষোভকারী। এ সপ্তাহে তারা জানিয়েছেন, রাজাপাকসেদের পদত্যাগ করার আগ পর্যন্ত তারা সরবেন না।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম