সামরিক মহড়া ছাড়াই উ. কোরিয়ার প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী পালন

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০২২, ১১:১৯আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১১:১৯

উত্তর কোরিয়ার প্রয়াত প্রতিষ্ঠাতা কিম ইল সাং এর ১১০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে শুক্রবার। পিয়ংইয়ংয়ের মূল চত্বরে আতশবাজি, সমাবেশ এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়েছে।

পারমাণবিক ক্ষমতাধর উত্তর কোরিয়া সাধারণত এই ছুটির দিনে তাদের নতুন উদ্ভাবিত অস্ত্র প্রদর্শন করে থাকে। তবে এবছর বেশ কয়েকটি অস্ত্র পরীক্ষার এই উৎসবের দিনে স্বাভাবিক সামরিক সরঞ্জাম প্রদর্শিত হয়নি। তিন সপ্তাহ আগে দেশটি ২০১৭ সালের পর প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিএমবি) পরীক্ষা চালায়।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দিনটি উপলক্ষে তার দাদার সমাধি পরিদর্শন করেন এবং পিয়ংইয়ংয়ের কিম ইল সাং চত্বরে ‘একটি জাতীয় বৈঠক এবং প্রকাশ্য মিছিলে’ অংশ নেন। তবে তিনি প্রকাশ্য কোনও ভাষণ দেননি। বৈঠকে কথা বলেন এক সিনিয়র কর্মকর্তা। তিনি বলেন, উত্তর কোরিয়া সব জটিলতা কাটিয়ে উঠবে সবসময়ই বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনের ফুটেজ সরাসরি সম্প্রচার করে।

দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাসহ বিশ্লেষকেরা ব্যাপকভাবে ধারণা করেছিলেন উত্তর কোরিয়া এই উৎসবে নতুন অস্ত্র প্রদর্শন করতে পারে কিংবা দেশটির জন্য নিষিদ্ধ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে। তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সামরিক মহড়ার কথা কিছুই উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, কিম ইল সাং ১৯৯৪ সালে মারা যান। তবে তিনি এখনও দেশটির ‘চিরন্তন প্রেসিডেন্ট’। রাজধানীর বাইরে এক প্রাসাদে তার মরদেহ মমি করে রাখা আছে।

সূত্র: আল জাজিরা

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম