সীমান্ত সুরক্ষিত রাখুন: আফগানিস্তানকে পাকিস্তান

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০২২, ২১:৪৯আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ২১:৫৪

সীমান্ত সুরক্ষিত রাখতে আফগানিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। ক্রমবর্ধমান আন্তসীমান্ত আক্রমণের পরিপ্রেক্ষিতে রবিবার এ আহ্বান জানিয়েছে দেশটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যকার সীমান্ত অঞ্চল সুরক্ষিত রাখা এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের শান্তি ও অগ্রগতির স্বার্থে পাকিস্তানে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কাবুলের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র আসিম ইফতিখার এক বিবৃতিতে বলেছেন, গত কয়েক দিন ধরে সীমান্তে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সীমান্তের ওপার থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে।

তিনি বলেন, বিভিন্ন হামলার ঘটনায় গত কয়েক মাসে আফগান সরকারের প্রতি দফায় দফায় অনুরোধ জানিয়েছে পাকিস্তান।

আসিম ইফতিখার বলেন, সন্ত্রাসীরা পাকিস্তানের অভ্যন্তরে কর্মকাণ্ড চালাতে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করছে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল আফগানিস্তান সীমান্তে একটি সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত হামলার শিকার হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ওই হামলায় অন্তত সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, একসময়ে পাকিস্তান তালেবানের (টিটিপি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আফগান সীমান্তের কাছে অতর্কিত হামলার মুখে পড়ে পাকিস্তানের একটি সামরিক বহর। সেনাবাহিনীও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় সাত পাকিস্তানি সেনা এবং সশস্ত্র গোষ্ঠীটির চার সদস্য নিহত হয়। ওই হামলার পরই সীমান্ত সুরক্ষিত রাখতে কাবুলের প্রতি আহ্বান জানালো ইসলামাবাদ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম