পাকিস্তানের হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন, দাবি আফগান কর্মকর্তাদের

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২২, ০৬:৩০আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৬:৩০

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দুই প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা। গত শনিবার খোস্ত এবং কুনার প্রদেশে চালানো এসব হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন তারা।

রবিবার খোস্ত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক পরিচালক সাবির আহমাদ ওসমানি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘খোস্ত প্রদেশের ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় ৪১ বেসামরিক, মূলত নারী ও শিশু নিহত এবং আরও ২২ জন আহত হয়েছে।’

আরও দুই কর্মকর্তা খোস্তে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। এছাড়া শনিবার এক আফগান কর্মকর্তা জানান, কুনার প্রদেশে ছয় জন নিহত হয়েছেন।

আফগানিস্তানের সবচেয়ে বড় নিউজ চ্যানেল টোলো নিউজ শিশুদের মরদেহের ছবি প্রচার করে জানিয়েছে তারা বিমান হামলায় নিহত হয়েছে। একই চ্যানেলের খবরে দেখানো হয়েছে খোস্তের হাজার হাজার বাসিন্দা পাকিস্তানের নিন্দা জানিয়ে বিক্ষোভ করছেন এবং পাকিস্তান বিরোধী স্লোগান দিচ্ছেন।

পাকিস্তান সেনাবাহিনী এখন পর্যন্ত এই হামলা নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে রবিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কাবুলের তালেবান কর্তৃপক্ষের কাছে আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার তাগিদ দিয়েছে।

গত বছর তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদের দাবি আফগান ভূখণ্ড থেকে সশস্ত্র গ্রুপ নিয়মিতভাবে পাকিস্তানে হামলা চালাচ্ছে।

তালেবান ক্ষমতা দখলের আফগান সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে ইসলামাবাদ। তবে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একই রকমভাবে তালেবানের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

সূত্র: আল জাজিরা

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের