শ্রীলঙ্কার মন্ত্রিসভায় ১৭ জনকে নিয়োগ দিলেন প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২২, ১৫:১৬আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৫:১৯

শ্রীলঙ্কায় দেশজুড়ে তীব্র সরকারবিরোধী আন্দোলনের মধ্যেই মন্ত্রিসভায় ১৭ জনকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। মন্ত্রিসভার নতুন সদস্যদের মধ্যে তার কোনও স্বজনকে রাখা হয়নি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা গেছে, গোটাবায়া সরকারের আগের মন্ত্রিসভায় একজন নারী সদস্য থাকলেও এবার নেই। শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্যেই সম্প্রতি প্রধানমন্ত্রী বাদে মন্ত্রিসভার সবাই পদত্যাগ করেন। ফলে অচলাবস্থা সৃষ্টি হয়।

অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ চললেও ক্ষমতা ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। ২০১৯ সাল থেকে পরিবারের সদস্যদের শীর্ষ পদে রেখে ক্ষমতায় রয়েছেন তিনি। তবে অর্থনৈতিক সংকটের কারণে মারাত্মক চাপে পড়েছেন প্রেসিডেন্ট।

তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে চলা বিক্ষোভ অব্যাহত রয়েছে। শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। কিন্তু পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন রাজাপাকসে।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এতটা বিপর্যয়ে পড়েনি শ্রীলঙ্কা। সংকট কাটিয়ে উঠতে চীন, ভারতসহ বিশ্বের অনেক দেশ থেকেই ঋণ নিলে তা বোঝা হয়ে দাঁড়িয়েছে সরকারের। মুদ্রাস্ফীতির ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নাগালের বাইরে।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম