শাহবাজের মন্ত্রিসভায় কারা কোন দায়িত্ব পাচ্ছেন?

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০২২, ১৮:০৩আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৮:১৭

জাতীয় পরিষদে (এনএ) শাহবাজ শরিফ পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক দিনের মাথায় শপথ নিয়েছেন তার মন্ত্রীরা। মঙ্গলবার ৩১ জন মন্ত্রী শপথ নিয়েছেন।

নতুন সরকারে এখন পর্যন্ত ৩১ জন কেন্দ্রীয় মন্ত্রী, তিন জন প্রতিমন্ত্রী এবং তিন জন উপদেষ্টা রয়েছেন।

এখন পর্যন্ত কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তার একটি খসড়া প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

ওই তালিকা অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মরিয়ম আওরঙ্গজেব, পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ, অর্থ ও রাজস্বমন্ত্রী মিফতাহ ইসমাইল, আইন ও বিচারমন্ত্রী আজম নাজির তারার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণমন্ত্রী নওয়াবজাদা শাজাইন বুগতি, ধর্ম বিষয়কমন্ত্রী মুফতি আবদুল শাকুর।

স্টেটস অ্যান্ড ফ্রন্টিয়ার রিজিয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ তালহা মাহমুদ, যোগাযোগমন্ত্রী আসাদ মাহমুদ, খাদ্য ও নিরাপত্তামন্ত্রী তারিক বসির চিমা, আইটি ও টেলিকমিউনিকেশন মন্ত্রী সৈয়দ আমিন-উল-হক।

শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দ মুর্তজা মাহমুদ, প্রতিরক্ষা উৎপাদনমন্ত্রী মুহাম্মদ ইসরার তারিন, রেলমন্ত্রী খাজা সাদ রফিক, পার্লামেন্ট বিষয়কমন্ত্রী মুর্তজা জাভেদ আব্বাসি।

শপথের পর বুধবার স্থানীয় সময় সকাল দশটায় মন্ত্রিসভার প্রথম বৈঠক আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

 

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম