শ্রীলঙ্কায় বিক্ষোভে গুলির ঘটনা তদন্তের নির্দেশ

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০২২, ১৪:৫৭আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৪:৫৭

শ্রীলঙ্কায় বিক্ষোভে পুলিশের গুলিতে এক জনের মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বুধবার পুলিশকে এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে চলা বিক্ষোভে মঙ্গলবার প্রথমবারের মতো গুলি চালায় পুলিশ।

বাণিজ্যিক রাজধানী কলম্বো থেকে প্রায় তিন ঘণ্টা দূরত্বের রামবুক্কানা শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মঙ্গলবার পুলিশ তাজা গুলি ব্যবহার করে। এতে একজন নিহত এবং আরও অনেকে আহত হয়।

বিগত কয়েক সপ্তাহ ধরে শ্রীলঙ্কায় বিক্ষোভ চলছে। আর্থিক সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় সামগ্রির অভাব এবং লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ সরকারের অব্যবস্থাপনার কারণেই সংকট দীর্ঘ হচ্ছে।

বুধবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বলেন, ‘রামবুক্কানা ট্রাজেডির পর অত্যন্ত হতাশ হয়েছি। আমি আত্মবিশ্বাসী যে একটি কঠোর, নিরপেক্ষ তদন্ত চালানো হবে।’

বুধবার রামবুক্কানা শহর মূলত শান্ত রয়েছে। সড়কে নিরাপত্তা রক্ষীদের আনাগোনা কম। মঙ্গলবার যেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে সেই স্থানটি ঘিরে রেখেছে পুলিশের চার সদস্যের একটি ফরেনসিক টিম।

আশেপাশে পাথর, তাজা গুলির খোসা এবং টিয়ার গ্যাসের খোলস পড়ে থাকতে দেখা গেছে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম