আফগানিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণ

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২২, ১৯:০৫আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৯:০৯

আফগানিস্তানের উত্তরাঞ্চলে দুই জায়গায় শক্তিশালী বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বৃহস্পতিবারের প্রথম বিস্ফোরণটি মাজার-ই-শরিফ শহরের একটি শিয়া মসজিদে ঘটেছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, সাই দোকেন শিয়া মসজিদে বিস্ফোরণে ১১ জন প্রাণ হারিয়েছেন। আহত হন ৩০ জনের বেশি। মসজিদের মুসল্লিরা যখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন বিস্ফোরণ ঘটে। এক নারী প্রত্যক্ষদর্শী বলেন, প্রচণ্ড বিস্ফোরণে জানালার গ্লাস ভেঙে যায়। আতঙ্কে মানুষ জন চারদিকে ছোটাছুটি শুরু করে।

দ্বিতীয়টি কুন্দুজ শহরের একটি পুলিশ স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিক খবর পাওয়া অনুযায়ী, এ ঘটনায় চারজন নিহত এবং ১৮ আহত হন। কুন্দুজ প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ নাজিবুল্লাহ সাহেল বলেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আফগান সংবাদমাধ্যম টুলু নিউজের খবরে বলা হয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ৬৫ জন আহত হয়েছেন। তবে প্রকৃত হতাহতের সংখ্যা নিয়ে এখনও বিস্তারিত জানায়নি সরকার। আলাদা দুটি বিস্ফোরণে ঘটনায় এখনও দায়ভার স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম