আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা, ৩ সেনা নিহত

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০২২, ১৬:২৭আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৬:২৭

পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় সেনাবাহিনীর ওপর হামলা হয়েছে। শনিবার পাকিস্তানের সেনা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান সীমান্ত পাড়ি দিয়ে আসা সশস্ত্র হামলাকারীদের হামলায় তিন সেনা নিহত হয়েছেন।

পাকিস্তানি সেনা কর্তৃপক্ষ জানায় আফগান সীমান্তের ওপার থেকে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালানো হয়। পরে পাকিস্তানি বাহিনী হামলাকারীদের যথোপযুক্ত জবাব দেয়। বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী সন্ত্রাসীদের বহু হতাহত হয়েছে।’

আফগানিস্তানের ভূখণ্ড থেকে পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চালানোর কঠোর নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। ভবিষ্যতে এধরনের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়।

এর আগে গত ১৪ এপ্রিল উত্তর ওয়াজিরিস্তানে দুইটি সন্ত্রাসী হামলায় পাকিস্তানের আট সেনা নিহত হয়।

সূত্র: ডন

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম