দুর্নীতির মামলায় সু চির ৫ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২২, ১১:৩৪আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১১:৩৪

মিয়ানমারে দুর্নীতির মামলায় দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ ঘটনায় তাকে পাঁচ বছরের সাজা দিয়েছে জান্তা সরকারের বিশেষ আদালত। আগের রায় মিলিয়ে এ নিয়ে সু চির মোট ১১ বছরের সাজা হলো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইতোপূর্বে আরও দুই মামলায় দোষী সাব্যস্ত করে তাকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ৭৬ বছরের সু চির বিরুদ্ধে দুর্নীতির ১১টি অভিযোগ আনা হয়েছে। জান্তা সরকারের আনা এসব মামলার প্রথমটির সাজার রায় দেওয়া হয়েছে বুধবার। এখনও বিচারাধীন আছে আরও ১০টি মামলা। সবগুলোতে দোষী সাব্যস্ত হলে তার ১৫০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে। তবে নিজের বিরুদ্ধে উঠা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সু চি।

বুধবার মামলার রায় ঘোষণা করা হলেও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আদালতের বাইরে প্রকাশের ওপর বিধিনিষেধ জারি করেছে দেশটির জান্তা সরকার। সু চির আইনজীবিদেরও বিষয়টি সম্পর্কে অবগত করেছে কর্তৃপক্ষ।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইয়াঙ্গুনের সাবেক মুখ্যমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ ডলার এবং ১১ দশমিক ৪ কেজি সোনা ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলায় বুধবার সু চিকে এই সাজা দেওয়া হয়েছে।

একসময় সু চির সম্ভাব্য উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হলেও গত অক্টোবরে দেওয়া সাক্ষ্যে নিজের নেত্রীকে ঘুষ দেওয়ার কথা ‘স্বীকার’ করেন ফিও মিন থেইন। শান্তিতে নোবেলজয়ী সু চি অবশ্য তার বিরুদ্ধে আনা এমন অভিযোগ অস্বীকার করেছেন।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম