শ্রীলঙ্কায় সরকারের পদত্যাগ দাবিতে ধর্মঘট

বিদেশ ডেস্ক
০৬ মে ২০২২, ১৯:১৩আপডেট : ০৬ মে ২০২২, ১৯:২৯

চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ ক্রমেই জোরালো হচ্ছে। দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে লঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও তার সরকারকে অবলিম্বে পদত্যাগের দাবি জানিয়ে ধর্মঘটে নেমেছেন দেশটির সরকারি-বেসরকারি খাতের কর্মীরা। এতে শুক্রবার অসংখ্য স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, এদিন শ্রীলঙ্কার প্রধান রফতানি প্রক্রিয়া অঞ্চল থেকে কমপক্ষে ৩ হাজার কারখানা শ্রমিক ধর্মঘটে যোগ দেয়। ট্রেড ইউনিয়ন নেতা রাভি কুমুদেশ বলেন, আমরা প্রেসিডেন্টের নীতিগত ভুলগুলো চিহ্নিত করতে পেরেছি। দেশের অর্থনীতিকে দুর্দশার দিকে নিয়ে গেছে। তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

আমদানিকৃত খাদ্য, জ্বালানি ও ওষুধের ঘাটতিতে গত এক মাসের বেশি সময় ধরে দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে সরকারবিরোধী আন্দোলন হচ্ছে। ধর্মঘটের কারণে শুক্রবার শ্রীলঙ্কার বড় বড় শহরগুলোতে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। বেসরকারি বাস ও ট্রেন অপারেটররা ধর্মঘটে যোগ দেওয়ায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। রাজধানী কলম্বোর প্রধান রেল স্টেশনে বন্ধ করে দেওয়া হয়। কিছু সরকারি বাস রাস্তায় দেখা গেছে। এদিন স্বাস্থ্যকর্মীরাও ধর্মঘটে যোগ দিলেও জরুরি পরিষেবা চালু রাখে।

দেশের চরম খারাপ পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট রাজাপাকসের সরকারের নীতিকে দায়ী করছে জনগণ। এ সপ্তাহে দেশটির অর্থমন্ত্রী জানিয়েছেন, ব্যবহার করার মতো মাত্র ৫ কোটি মার্কিন ডলার রিজার্ভ আছে শ্রীলঙ্কার। এমন পরিস্থিতিতেও দেশটির প্রেসিডেন্ট পদত্যাগ করছেন না।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম