সন্ত্রাসী সন্দেহে সৌদি আরবে ৯ মার্কিনিসহ আটক ৩৩

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৩৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৪৬

সন্ত্রাসী সন্দেহে সৌদি আরবে ৯ মার্কিনিসহ আটক ৩৩ সৌদি আরবে সন্ত্রাসী সন্দেহে ৯ মার্কিনিসহ ৩৩ জনকে আটক করেছে পুলিশ। রবিবার দৈনিক সৌদি গেজেট জানিয়েছে, গত ২৫ জানুয়ারি সন্দেহভাজন চার মার্কিনিকে আটক করে নিরাপত্তা বাহিনী। তারপর গত চারদিনে আরও পাঁচজনকে আটক করা হয়।
আটক ৩৩ জনের মধ্যে নয় মার্কিনি ছাড়াও রয়েছেন ১৪ জন সৌদি, তিনজন ইয়েমেনি, দুইজন সিরিয়ান, একজন ইন্দোনেশিয়ান, একজন ফিলিপিনো, একজন আমিরাতি, একজন কাজাখ ও একজন ফিলিস্তিনি।
আটককৃত এই সন্দেহভাজনদের সঙ্গে আইএসের কোনও সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি সৌদি গেজেট।
ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবে মার্কিন নাগরিকদের আটকের বিষয়ে অবগত রয়েছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা বলেন, সৌদি আরবে কিছু অভিযোগে কয়েকজন মার্কিনিকে আটকের বিষয়ে আমরা অবগত। পররাষ্ট্র দফতর তার দায়িত্ব পালন করছে। গোপনীয়তার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
গত শুক্রবার সৌদি আরবের একটি শিয়া মসজিদে বন্দুক হামলায় নিহত হন অন্তত তিন জন। জুমার নামাজের সময় পূর্বাঞ্চলীয় মাহাসিন শহরের ইমাম রিজা মসজিদে ওই হামলা হয়। দুজন লোক শরীরের সঙ্গে বাধা বোমা নিয়ে মসজিদটিতে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দিলে একজন তার শরীরের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটান। অন্যজন গুলি চালাতে থাকেন। তবে আহত অবস্থায় দ্বিতীয়জনকে পুলিশ ধরে ফেলতে সক্ষম হয়।

আল-আশা অঞ্চলের মাহাসেন শহরের ওই মসজিদে বিস্ফোরণ ও প্রাণহানির নিন্দা জানান সৌদি গ্র্যান্ড মুফতি শেখ আবদুলআজিজ আল-শেখ। এক বিবৃতিতে তিনি বলেন, সেখানে যেটা হয়েছে সেটা একটা চক্রান্ত। মুসলমানদের ক্ষতিসাধন ও আতঙ্ক বিস্তারই ছিল এর উদ্দেশ্য।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের