ফিলিপাইনে কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২২, ১৩:৩১আপডেট : ০৯ মে ২০২২, ১৩:৩৪

ফিলিপাইনে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় সোমবার সকাল ৬টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে প্রচুর মানুষকে ভোট দিতে লাইনে দাঁড়াতে দেখা গেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ কোটি মানুষের দেশ ফিলিপাইনে কয়েক লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ভোটাররা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ১২ জন সিনেটর, ৩০০ আইনপ্রণেতাসহ ১৮ হাজার প্রতিনিধি নির্বাচিত করবেন বলে জানা গেছে। 

এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ফের্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র বিজয়ী হবেন বলে আভাস পাওয়া যাচ্ছে। তিনি ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফের্দিনান্দ মার্কোসের ছেলে। নির্বাচিত হলে ৩৬ বছর আগে গণঅভুথ্যানে ক্ষমতা হারানো মার্কোস পরিবার আবারও ফিলিপাইনের ক্ষমতায় ফিরবে।

২০১৬ থেকে ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব আছেন রদ্রিগো দুয়ার্তে। তবে এবার প্রেসিডেন্ট পদে লড়ছেন না তিনি। বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ছাড়া এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠত হচ্ছে।

/এলকে/
সম্পর্কিত
পৃথিবীর সবচেয়ে মিষ্টি আম ‘কারাবাও’
বিতর্কিত জলসীমায় চীন ও ফিলিপাইন-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক তৎপরতা
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম