শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপাকসের পদত্যাগ

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২২, ১৭:০৫ আপডেট : ১০ মে ২০২২, ০৩:৫১

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের মুখে সোমবার তার পদত্যাগের ঘোষণা আসে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবামাধ্যম এএনআই।

গত এপ্রিল থেকে শুরু হওয়া তীব্র অর্থনৈতিক সংকটের জেরে সম্প্রতি দেশটিতে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের ঘটনা ঘটে। এক পর্যায়ে নিজেকে ‘অর্থনৈতিকভাবে দেউলিয়া’ ঘোষণা করে বিভিন্ন দেশের কাছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা। উদ্ভূত পরিস্থিতিতে মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করলেও নিজ দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বিক্ষোভকারীদের জোরালো দাবির মুখে সোমবার তার পদত্যাগের ঘোষণা আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এএনআই-এর খবরে বলা হয়েছে, মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের ফলে সংকটাপন্ন দেশে একটি নতুন মন্ত্রিসভা গঠনের পথ প্রশস্ত হবে।

শ্রীলঙ্কার ডেইলি মিরর জানিয়েছে, শুক্রবার রাষ্ট্রপতি গোটবায়া রাজাপাকসে দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান হিসাবে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার জন্য একটি বিশেষ বৈঠকে অনুরোধ জানিয়েছিলেন। এর কয়েক দিনের মাথায় সোমবার তার পদত্যাগের ঘোষণা এলো।

/এমপি/
সম্পর্কিত
অটো চালিয়ে, পিৎজা হাটে কাজ করে ১০ হাজার ৯৬৪ কোটির সাম্রাজ্য
এশীয় গাড়ি নির্মাতাদের দাপটে নিজেদের বাজারে পিছিয়ে পড়ছে মার্কিন কোম্পানিগুলো
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, সব জেলায় দুর্যোগ ঘোষণা
সর্বশেষ খবর
পাকা কলার উপকার পেতে কোন সময় খাবেন? জানুন বিশেষজ্ঞের পরামর্শ
পাকা কলার উপকার পেতে কোন সময় খাবেন? জানুন বিশেষজ্ঞের পরামর্শ
গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, ভেতরে আটকা পড়ে ৭০ জন অসুস্থ
গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, ভেতরে আটকা পড়ে ৭০ জন অসুস্থ
নাইজেরিয়ানদের নৈপুণ্যে ৫ গোলে জিতলো আবাহনী
নাইজেরিয়ানদের নৈপুণ্যে ৫ গোলে জিতলো আবাহনী
সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭: এইচআরএসএস
সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭: এইচআরএসএস
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা