মাহিন্দা রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
১২ মে ২০২২, ১৫:৫০আপডেট : ১২ মে ২০২২, ১৫:৫০

শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির একটি আদালত। একইসঙ্গে তার রাজনীতিবিদ ছেলে নমল ও ১৫ সহযোগির ওপরও একই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর সহিংসতার ঘটনায় এই আদেশ দিয়েছে আদালত।

রাজধানী কলম্বোর আদালতের এক বিচারক গত সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। এই হামলার জেরে অন্তত নয় জন নিহত এবং ব্যাপক সহিংস ঘটনা ঘটে।

আদালতের এক কর্মকর্তা জানান, ওই ঘটনায় মাহিন্দা রাজাপাকসে এবং তার সহযোগিদের গ্রেফতারের দাবিতে আদালতে আবেদন জানানো হয়। তবে বিচারক ওই আবেদন বাতিল করে দেন কারণ যেকোনও সন্দেহভাজনকে আটকের ক্ষমতা পুলিশের রয়েছে।

সোমবারের সহিংসতায় আক্রান্তরা বলছেন রাজাপাকসে এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা বাসে করে প্রায় তিন হাজার সমর্থক রাজধানীতে নিয়ে আসেন। আর তাদের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা চালাতে উসকে দেন।

অনুগত সমর্থকেরা লাঠি নিয়ে রাজাপাকসের বাড়ির বাইরে সমবেত বিক্ষোভকারীদের ওপর হামলে পড়েন। হামলার পর অন্তত ২২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার জেরে তৈরি হওয়া ক্ষোভ দ্রুত দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে রাজাপাকসের অনুগতদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। পরে তাকে পরিবারসহ একটি নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

সূত্র: এএফপি

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম