ইসলামাবাদে ইমরান খানের গাড়িবহর, সেনা মোতায়েন

বিদেশ ডেস্ক
২৬ মে ২০২২, ০৮:৪০আপডেট : ২৬ মে ২০২২, ০৮:৪০

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান সমর্থকদের নিয়ে রাজধানী ইসলামাবাদে প্রবেশ করেছেন। বৃহস্পতিবার ভোরে প্রবেশের পর তারা ডি-চক অভিমুখে রওনা হয়েছেন। এরই জেরে ‘সরকারি গুরুত্বপূর্ণ ভবন রক্ষায়’ রেড জোন এলাকায় সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এক টুইট বার্তায় বলেন, সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী রেড জোনে সেনা মোতায়েনের অনুমোদন দিতে পারায় সরকার আনন্দিত। ওই নির্দেশনায় বলা হয়েছে, সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবন, সচিবালয় এবং কূটনৈতিক এলাকার সুরক্ষায় সেনা মোতায়েন থাকবে।

শ্রীনগর মহাসড়ক ধরে ইমরান খানের গাড়িবহর ডি-চক অভিমুখে রওনা হয়। তার দলের নেতা ও কর্মীদের একটি গ্রুপ ইতোমধ্যে পুলিশের তীব্র বাধার মুখে পড়েছে।

রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে থেমে সমর্থকদের উদ্দেশে কথা বলেন ইমরান খান। তিনি আবারও জোর দিয়ে বলেন, ‘আমদানি করা সরকার’ নতুন নির্বাচনের তারিখ ঘোষণার আগ পর্যন্ত তিনি এবং তার কর্মীরা ডি-চক ছেড়ে যাবেন না।

পিটিআই নেতা ইমরান খান দাবি করেন, তাদের গাড়িবহর গন্তব্যে পৌঁছে গেলে পুলিশও বুঝতে পারবে তাদের লক্ষ্য ‘জিহাদ, রাজনীতি নয়’। পরে পিটিআই এর নিজস্ব টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা হাত নেড়ে ডি-চক অভিমুখে যাওয়া ইমরানের গাড়িবহরকে স্বাগত জানাচ্ছেন।

এর আগে সুপ্রিম কোর্টের এক নির্দেশনায় ইমরান খানকে ইসলামাবাদের এইচ-৯ এলাকায় বিক্ষোভের নির্দেশনা দেয়। একই সঙ্গে এই বিক্ষোভ সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার কিংবা কারো ওপর বলপ্রয়োগের না করার আদেশ দেয়। এই আদেশের পরও ইমরান সমর্থকদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

সূত্র: ডন

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম